আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার দুরাননগর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর উপজেলার দুরান নগর এলাকায় শুক্রবার সড়ক দূর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি একই উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজবাড়ি জেলায় একটি বিয়ে বাড়িতে অংশ নিতে তিনি দুপুরে মটর সাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেন। পথে দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্য নাহিদ ঢাকায় কর্মরত ছিলেন বলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology