আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:০০

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার শ্রীপুরে মাদক কারবারির পেট থেকে ২শ ৭৬ পিস ইয়াবা বের করে হাসাপাতালে ভর্তি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবার একটি চালান আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় রাশেদুল (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। সে পেটের ভেতরে করে ২শ ৭৬পিস ইয়াবা বহন করছিল।

শ্রীপুর থানা পুলিশ জানায়, শ্রীপুর থানা পুলিশের এসআই মোঃ লায়েকুজ্জামান ও এসআই মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে থানার সোতাতুন্দী গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আলীম শেখের মেহগনি বাগান হতে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে রাশেদুলকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে রাশেদুল স্বীকার করে কক্সবাজারের টেকনাফ থেকে তার সহযোগী তারাউজিয়াল গ্রামের কাজলের সহায়তায় ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে আসে। কালো টেপে মুড়িয়ে কৌশলে সে পেটের মধ্যে করে এসব ইয়াবা বহন করে এসেছে বলেও পুলিশের কাছে স্বীকার করে। পরে তাকে মলত্যাগের মাধ্যমে সে কালো টেপে মোড়ানো অবস্থায় ২শ ৭৬ পিস ইয়াবা বের করে। তার পেটে আরও ইয়াবা আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে দ্বারিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি  করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ মাসুদ জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology