আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১১

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

বাংলাদেশে প্রথম ‘ইলেকট্রো পলিসিং প্ল্যান্ট’ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সুইজারল্যান্ডের বায়ো ইঞ্জিনিয়ারিং এবং জার্মানির এএমএস টেকনোলজির উদ্যোগে প্রতিষ্ঠিত সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট- প্রথমবারের মতো ‘ইলেকট্রো পলিসিং প্ল্যান্ট’ এর কার্যক্রম শুরু করেছে। এই প্ল্যান্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ২৯ সেপ্টেম্বর শনিবার সকালে সাভারের ধামরাইয়ে । এ উপলক্ষ্যে ধামরাই-এ এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ইলেকট্রো পলিসিং প্ল্যান্ট’ উদ্বোধনের মধ্যে দিয়ে দেশের ম্যানুফ্যাকচারিং খাতে শুরু হলো এক নতুন অধ্যায়ের সূচনা। পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক উন্নয়ন বিভাগের সিনিয়র সচিব জনাব কাজী শফিকুল আযম প্রধান অতিথি হিসেবে এই প্ল্যান্টের উদ্বোধন করেন।

তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার শিল্পবান্ধব সরকার। নতুন নতুন শিল্প, কলকারখানা স্থাপনে এই সরকার সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অবশ্যই এক সাথে কাজ করতে হবে। নতুন উদ্যোগ, নতুন সৃষ্টি এগিয়ে নিতে হবে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির বলেন, ওষুধ শিল্পখাতে প্রতিনিয়ত আমাদের সক্ষমতা তৈরি হচ্ছে। সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট এর উদ্যোগে ‘ইলেকট্রো পলিসিং প্ল্যান্ট’ স্থাপন আমাদের ম্যানুফ্যাকচারিং খাতে নতুন এক দিগন্তের সূচনা করলো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুইস দূতাবাসের রাষ্ট্রদূত রেনে হলইনস্টেইন, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান। পরে দেশী-বিদেশী অতিথিরা ‘ইলেকট্রো পলিসিং প্ল্যান্ট’ ঘুরে দেখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology