আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:২১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

দীপ্ত টিভি’র সাংবাদিক ও ক্যামেরা পারসনের উপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে দীপ্ত টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার ও ক্যামেরা পারসন  হারুন-উর রশিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর হাসপাতালের সামনে এ মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আবু বাসার আখন্দ, এনটিভি’র শফিকুল ইসলাম শফিক ও দীপ্ত টেলিভিশনের মাগুরা প্রতিনিধি কাশেমুর রহমান শ্রাবণ প্রমুখ।

মানববন্ধনে দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার ও ক্যামেরাম্যান হারুন উর রশিদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান বক্তারা।

৫ নভেম্বর রাত ৯ টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ এর নেতৃত্বে তার অনুসারীরা এস বি ডিলাক্স এর গাড়ী ও কাউন্টার ভাংচুর করে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার ও ক্যামেরাপার্সন হারুনের উপর তারা হামলা চালায়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology