আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় ডিসি অফিসের গাড়ি দূর্ঘটনায় আহত তৌহিদুলের অবস্থা আশঙ্কাজনক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সার্কিট হাউজের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের জিপের আঘাতে মারাত্মকভাবে জখম তৌহিদুলের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মাগুরা সদর থানায় অভিযোগ করেছেন দূর্ঘটনায় আহত তৌহিদুলের বড় ভাই জাহিদুল ইসলাম।

মাগুরা শহরের শিবরামপুর গ্রামের কুতুব উদ্দিন শেখের ছেলে জাহিদুল ইসলাম জানান, ২৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তার ছোট ভাই তৌহিদুল নিজের ব্যবহৃত মটর সাইকেল চালিয়ে সাজিয়াড়া এলাকা থেকে ফিরছিলেন। পথে মাগুরা সার্কিট হাউজের সামনে পৌঁছলে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবহৃত মিটসুবিসি পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১১ ৯৬৫৭) গাড়িটি সজোরে মটর সাইকেলটিকে আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত হয় তৌহিদুল। এ ঘটনার পর এলাকাবাসি গুরুতর জখম অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।

দরিদ্র পরিবারের সন্তান তৌহিদুল মাথায় ২২টি সেলাই নিয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে ঘটনার পর তৌহিদুলের পরিবারের পক্ষ থেকে বিচার চেয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বরত এনডিসি আল এমরানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি আমলে নেননি বলে জানান জাহিদুল ইসলাম।

জাহিদুল বলেন, মাগুরা শহরের নিজনান্দুয়ালি গ্রামের রনি নামে এক যুবক বেপরোয়াভাবে মিটসুবিসি পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১১-৯৬৫৭) গাড়িটি দিয়ে আঘাত করায় তার ভাই মারাত্মকভাবে জখম হয়েছে। এ বিষয়ে এনডিসি’র কাছে অভিযোগ দিলে তিনি কোনো প্রকার গুরুত্ব না দেয়ায় থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।

থানায় অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেছেন ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা আলমগির হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology