আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় ভারত ফেরত ৩ জন করোনা পজিটিভ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রিদের মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে তারা ভারতের নতুন ভ্যারিয়েন্টের জীবাণু বহন করছে কিনা জিনম সিকোয়েন্সের পর সেটি নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।

করোনা পজিটিভ এ তিনজনের বাড়ি সাতক্ষীরা, টাঙ্গাইল এবং কুষ্টিয়া জেলাতে। এদের একজন ৫০ বছর বয়সি নারী এবং বাকি দুইজন পুরুষ। বয়স ২৫ ও ৪০ বছর। তবে তাদের শরীরে কোনো উপস্বর্গ দেখা যায়নি।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৮ ও ৯ মে মোট ১০১ জন যাত্রি ভারত থেকে যশোর বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করে। দেশের বিভিন্ন জেলার বাসিন্দা ভারত ফেরত এসব যাত্রিকে মাগুরার তিনটি আবাসিক হোটেল সৈকত, হোটেল মণ্ডল এবং ঈগল হোটেলকে প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে ১৪ দিনের জন্যে রাখা হয়। এদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্যে মাগুরার কোয়ান্টোইন সেন্টার থেকে ঢাকা ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৯৭ জনের নমুনা পরীক্ষার জন্যে বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবরেটরিতে পাঠানো হলে বৃহস্পতিবার তাদের মধ্যে ৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ওই তিনজন পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, করোনা পজিটিভ তিনজনকে ইতোমধ্যেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা ভারতের নতুন ভেরিয়েন্টের জীবাণু বহন করছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ইতোমধ্যে জিনোম সিকোয়েন্সের কাজ শুরু হয়েছে।

আগামি ৭২ ঘন্টার মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology