আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩২

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় টিফিনের টাকায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের পুরস্কার দিল শিক্ষার্থিরা

মাগুরা প্রতিদিন ডটকম : স্কুল কলেজের ছাত্রছাত্রী ওরা। লেখাপড়ার পাশাপাশি সমাজ সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে তারা। টিফিনের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে কাজ করে মানুষের জন্যে।

রোববার সকালে শহরের বাঁশতলা এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাংকন, চেয়ার সিটিং, বল নিক্ষেপ, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠে তারা। শিশুরাও তাদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠে। অনুষ্ঠান শেষে অটিস্টিক শিশুদের হাতে তুলে দেয় বিভিন্ন পুরস্কার। প্রতিবন্ধী শিশুদের জন্য নিয়ে আসা নাস্তা পরম যত্নে তুলে দেয় ওদের মুখে। ভলেন্টারি ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

সংগঠনে সভাপতি কলেজ ছাত্র শাহরিয়ার ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মো: শাওন ইসলাম জানান- বণ্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ, ঈদে পথ শিশুদের জন্য সেমাই মিষ্টি বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকেন তরা। নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে তারা প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু পুরস্কার ও খাবার এনেছেন। শিশুদের সাথে একটি সুন্দর দিন কাটাতে পারাতেই তাদের আনন্দ হচ্ছে।

অনুষ্ঠান শেষে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আলী আকতার দুখু, নজরুল ইসলাম টগর, রূপক আইচ, প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিনসহ অন্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology