আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:০২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, শিক্ষা উপকরণ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিরতণ করা হয়েছে।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সদস্য ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত থেকে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আবদুল্লাহেল কাফী, ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমূখ।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভ’ক্ত শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি, ৫৬ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকার শিক্ষা উপকরণ এবং ১৩ জন ছাত্রীকে বাই-সাইকেল দেওয়া হয়।

এছাড়া বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত ১০টি পরিবারকে গৃহনির্মাণ করে দেওয়া হবে। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রতিটি ঘরের নির্মান বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology