আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

অগ্নিকাণ্ডে মালঞ্চি গ্রামের অসহায় ফুলবড়ুর স্বপ্ন পুড়ে ছাই! 

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর ‍উপজেলার মালঞ্চি গ্রামে বাক প্রতিবন্ধী ফুলবড়ু বেগমের গোয়লঘরে অগ্নিকাণ্ডে দুটি গাভি এবং একটি ছাগল পুড়ে মারা গেছে। ফুলবড়ু ওই গ্রামের মৃত মান্দার মোল্যার স্ত্রী।

শুক্রবার ভোররাতে গোয়াল ঘরে রাখা সাজালের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

এলাকাবাসি জানায়, রাত তিনটার পর কোনো এক সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়াল ঘরে থাকার ২টি গাভি ও একটি ছাগল পুড়ে মারা যায়। এতে  অসহায় ফুলবড়ু এবং তার বিধবা মেয়ে খোলসা বেগম একেবারেই নি:শ্ব হয়ে পড়েছে। এছাড়া অগ্নিকান্ডে একটি বাছুরের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। সেটাও মারা যেতে পারে বলে গ্রাম্য চিকিৎসকরা জানিয়েছে।

ফুলবড়ু এবং তার মেয়ে খোলসা বেগম মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে এই সম্পদটুকু গড়েছিলো। গাভি গরু ২টির একটি প্রায় ৫ কেজি দুধ দেয়। অন্যটি ৬ মাস গর্ভবতী। বাছুরটিও অনেক স্বাস্থ্যবান ছিলো। খাসি ছাগলটি এবার কুরবানিতে বিক্রি করে কিছু অর্থ জমানোর ইচ্ছা ছিল। অথচ তাদের সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে তারা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology