আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

এলডিপি নেতা প্রকৌশলী কামাল উদ্দিন মোস্তফার ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : সরকারের গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এএন কামাল উদ্দিন মোস্তফা ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কামাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক, হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বরইচারা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছোটভাই দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিহুল আজম জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology