আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৬

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

এসএসসিতে ১০ জেলার মধ্যে মাগুরা ৯ম স্থানে

মাগুরা প্রতিদিন : এসএসসির ফলাফলে যশোর বোর্ডের দশ জেলার মধ্যে মাগুরার অবস্থান নবম। আর সর্বশেষ স্থানে আছে নড়াইল জেলা।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ বছর গড় পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলার গড় পাসের হার ৯০ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে যশোর জেলা। এ জেলার গড় পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

এরপর ৮৬ দশমিক ৬ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাগেরহাট জেলা। পঞ্চম স্থানে থাকা কুষ্টিয়া জেলার গড় পাসের হার ৮৫ দশমিক ২১ শতাংশ। ষষ্ঠ স্থানে থাকা মেহেরপুর জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৭৩ শতাংশ। সপ্তম স্থানে থাকা চুয়াডাঙ্গা জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৪৫ শতাংশ। অষ্টম স্থানে থাকা ঝিনাইদহ জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ।

নবম স্থানে থাকা মাগুরা জেলার গড় পাসের হার ৮০ দশমিক ৯৮ শতাংশ। তলানিতে রয়েছে নড়াইল জেলা। এ জেলার গড় পাসের হার ৮০ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের দেয়া তথ্যমতে, খুলনা বিভাগের ১০ জেলায় ২ হাজার ৫৫৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫  হাজার ৭৫৯ জন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology