আজ, সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৪

ব্রেকিং নিউজ :
মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ শিশুকে পাওয়া গেলো কামারখালি টোলপ্লাজায় মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির

পোশাক রপ্তানিতে অভাবনীয় সাফল্য এসেছে গত অর্থবছরে

মাগুরা প্রতিদিন ডটকম ডেস্ক : পণ্য রপ্তানির ক্ষেত্রে তৈরী পোশাক রপ্তানির মাধ্যমে দেশের সিংহভাগ প্রবৃদ্ধি অর্জন হচ্ছে। তৈরী পোশাক খাতকে তাই অত্যাধিক গুরুত্ব দেয়া হচ্ছে।

গত ২০১৭ থেকে ২০১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রার থেকে বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। তৈরি পোশাক ব্যবসায়ীরা এর কৃতিত্ব দিয়েছেন তৈরী পোশাকের কাঁচামালের ওপর ট্যাক্স কমানোসহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, রপ্তানিতে নানাবিধ সুযোগ সুবিধা প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহকে।

গত অর্থবছরের প্রথম ১১ মাসে ২ হাজার ৮১২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই আয় ২০১৬ থেকে ২০১৭ অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ বেশি।

পোশাক খাতের ওপর ভর করে দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত আছে। গত অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ ডলার পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ২০১৬ থেকে ২০১৭ অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। ২০১৬ থেকে ২০১৭ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ১৬২ কোটি ২৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয় এবং সব মিলিয়ে ৩ হাজার ৪৬৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে গত অর্থবছরে। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অর্থবছরেও পোশাক রপ্তানি করে আরো বেশি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পোশাক রপ্তানিতে বাংলাদেশ যে সুনাম অর্জন করে চলেছে তা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology