আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মহম্মদপুরের চিত্তবিশ্রাম গ্রামে রাস্তার বেহাল দশা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন। এই ইউনিয়নের দীঘা জোড়া ব্রিজ থেকে চিত্তবিশ্রাম গ্রামের মধ্য দিয়ে ধুলজুড়ি গ্রামের মোজাম মোল্যার বাড়ির মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশার কথা জানিয়েছেন চিত্তবিশ্রাম গ্রামের মাহমুদ নামে এক যুবক।

ফেসবুক ম্যাসেন্জারে তিনি উল্লেখ করেছেন, রাস্তাটি যুগ যুগ ধরে অবহেলিত। বর্ষা মৌসুমে জোড়া ব্রিজ বা মোজাম মোল্যার মোড়ে ভ্যান সাইকেল চালিয়ে যাওয়া যায় না।  মাঠ থেকে ফসল আনা নেওয়া ছাড়াও অপরিহার্য কাজে ঘরের বাইরে গিয়ে রাস্তায় চলাচল করা যায় না। এমনকি ভরা বর্ষায় খালি পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।

এলাকাবাসীর পক্ষ থেকে তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের ‍উদ্যোগ নিলে এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology