আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় এবার আগে ভাগেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো বিএনপি

মাগুরা প্রতিদিন : মাগুরায় দীর্ঘদিন পর বৃহস্পতিবার রাতে বিএনপি নেতৃবৃন্দকে প্রকাশ্যে ভাষা শহীদদের ফুল দিতে শহীদ মিনারে একসাথে উপস্থিত হতে দেখা গেছে।

মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের নেতৃত্বে বিএনপি যুবদল, ছাত্রদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাত ১২টার বেশ আগেই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে উপস্থিত হয়।

রাত ১২টার পর একুশের প্রথম প্রহরে জেলা ও পুলিশ প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ ছাড়াও, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আহসান হাবিব কিশোর, মিথুন রায় চৌধুরী, রোকনুজ্জামান খান, আমিনুর রহমান খান পিকুল, সদস্য কুতুব উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিগত সরকারের সময় হামলা মামলা এবং পুলিশী ধরপাকড় এড়াতে একুশের রাতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে দলটির নেতা-কর্মীদের প্রথম প্রহর এড়িয়ে চলতে দেখা যায়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology