আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৪

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরের ফ্রী মেডিকেল ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদর্শপাড়াস্থ মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে ফ্রী মেডিকেল ক্যাম্প-এর আয়োজন করা হয়েছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে যত্নের সাথে চিকিৎসা সেবা প্রদান করবেন মাগুরার কৃতি সন্তান, সিএমএইচ-এর প্রাক্তন বিভাগীয় প্রধান (কোলরেক্টাল ও জেনারেল সার্জন) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফ্রী মেডিকেল ক্যাম্পে জটিল পাইলস, গেঁজ, ফিস্টুলাসহ মলদ্বারে ব্যথা, পুঁজ পড়া, মলদ্বার ফুলে যাওয়া, পুরাতন আমাশয় এবং দীর্ঘদিনের কোষ্ঠ্যকাঠিন্যে আক্রান্ত রুগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সেবা প্রত্যাশীদের পূর্ববর্তী চিকিৎসার কাগজপত্র থাকলে অবশ্যই সাথে আনার অনুরোধ করেছেন আয়োজকরা।

উল্লেখ্য, মাগুরাতে পাইলস, গেঁজ, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসায় এ ধরনের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন এই প্রথম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology