আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৪

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় ট্রাক চাপায় কৃষকলীগ নেতা মিসরুল হকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলা কৃষক লীগ নেতা মিসরুল হক মনু’র (৫২) মৃত্যু হয়েছে।

তিনি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হকের ছেলে।

একটি ভেটেরিনারি ঔষধ কোম্পানীতে চাকরিরত মিসরুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় শালিখার আড়পাড়া এলাকা থেকে মটর সাইকেল চালিয়ে মাগুরা শহরে ফিরছিলেন। পথে সন্ধ্যা ৬টার দিকে মাগুরা শহরের ভায়না টিএন্ডটি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিসরুল হক মাগুরা জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology