আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:১৮

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় ভেজাল শিশুখাদ্য তৈরির অপরাধে এক ব্যক্তিকে লক্ষ টাকা জরিমানা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে মাগুরা শহরের পৌর এলাকার পারনান্দুয়ালী রায়পাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় উদ্ধারকৃত ভেজাল শিশুখাদ্য আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলার হাসুনহাটি গ্রামের আফসার আলীর ছেলে আকতার হোসেন দীর্ঘ ৯ বছর যাবত পারনান্দুয়ালি গ্রামে বসবাস করছেন। সেখানে দুই তলা বিশিষ্ট একটি বাড়িতে তিনি এ সকল ভেজাল শিশু খাদ্য তৈরি করতেন। শিশুখাদ্যের মধ্যে রয়েছে, বরই আচার, তেতুলের আচার, বিভিন্ন কোম্পানির নামে তৈরি চকলেট, চিপস, কোমল পানীয়, আইসবারসহ বিভিন্ন খেলনা সামগ্রী।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযুক্ত আকতার হোসেনকে ভোক্তা অধিকার আইনের আওতায় ১ লক্ষ টাকা দণ্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology