আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

শ্রীপুরের মাদক ব্যবসায়ী সবুজ মোল্লার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক : মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর এলাকার মাদক ও মোবাইল ফোন প্রতারক সবুজ মোল্লার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছে এলাকাবাসী। শনিবার সাংবাদিক সম্মেলন করে এ দাবি করা হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহেশপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়ারুল শেখ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জিয়ারুল শেখ জানান, মহেশপুর গ্রামের মহম্মদ মোল্লার ছেলে মো. সবুজ মোল্লা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ও মোবাইল ফোনের মাধ্যমে টোপ ব্যাবসা নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সম্প্রতি মহেশপুর স্কুলের তিনটি পদে নিয়োগে তার পছন্দের প্রার্থী উত্তীর্ণ না হওয়ায় সবুজ মোল্লা নিজস্ব লোকজন নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ পরীক্ষা কমিটির সদস্যদের আটকে রাখে। পরে রেজ্যুলেশন খাতা, পরীক্ষার খাতা ও ফলাফল শিট জোর করে নিয়ে যায় এবং অফিস ভাংচুর করে। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে ২ জনকে নিয়োগ দেয়ার ব্যবস্থা করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলিয়ার রহমান মাগুরা বিজ্ঞ আদালতে মামলা করেছেন, যা এখনো বিচারাধীন।

এদিকে গত ৩০ মার্চ বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য সবুজ নির্বাচিত সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাকে সভাপতি বানানোর জন্য চাপ দেয়। পরবর্তীতে ৬ জন সদস্য বিভিন্ন কৌশলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে এসে সাবেক সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়িকে সভাপতি নির্বাচিত করে।

মাগুরা ডিবির এসআই আলমগীর হোসেন জানান, সবুজকে  ইতোমধ্যে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology