আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরের শ্রীকোল ইউপিতে মনোনয়ন চাইবেন রাজন

মাগুরা প্রতিদিন ডটকম : শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার দলীয় মনোনয়ন চাইবেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, শ্রীকোল ইউনিয়নে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, ‘আকবর বাহিনী’র প্রয়াত অধিনায়ক আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র মিয়া শরীয়াত উল্লাহ্ রাজন।

রাজন শ্রীকোল ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কুতুব উল্লাহ কুটির আপন ছোট ভাই। ইতিমধ্যেই রাজন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এলাকার সাধারণ জনগণের সাথে মতবিনিময় করছেন। পিতা ও ভাই-এর মতো সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে আছেন। রাজন দীর্ঘদিন আমেরিকাতে অবস্থান করলেও এখন নিয়মিত দেশে থাকছেন।

রাজন জানিয়েছেন, তাঁর প্রয়াত পিতা অধিনায়ক আকবর হোসেন দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা হিসেবে সেবা, নেতৃত্ব এবং ভালোবাসা দিয়ে এলাকাবাসীর সাথে যে চিরকালের আত্মিক বন্ধন তৈরি করে গেছেন তা আরো অটুট করতেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘রাজনীতির ময়দানে আমরা অর্থবিত্ত চাই না। আমরা চাই সব দুর্নীতি ও দুর্ভোগ অতিক্রম করে প্রতিটি দরিদ্র জনগণ তাঁর প্রাপ্ত সুবিধা ও সেবা পাক।’ তিনি আরও বলেন,‘ আমাদের পরিবার সাধারণ জনগণের কাছ থেকে ভালোবাসা পেয়েছে। সেই ভালোবাসাই আমাদের শক্তি। আমরা সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই।’

রাজন আরও বলেন, মুক্তিযুদ্ধের আগে তৎকালীন ইউপি নির্বাচনে শ্রীপুর থানাতে আওয়ামী লীগ থেকে নির্বাচিত একমাত্র চেয়ারম্যান ছিলেন আমার পিতা। আর সবাই-ই ছিলেন মুসলিম লীগ সমর্থিত। পিতার আদর্শ বুকে ধরেই এগিয়ে যেতে চাই। শ্রীকোলবাসীকে ভালোবাসা দিয়ে আমাদের বুকে ধরে রাখবো।’

এদিকে রাজন মনোনয়ন চাইবেন এমন খবরে শ্রীকোল ইউপিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology