আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরের সূর্যকুণ্ডু গ্রামে সীমানা বিরোধ নিয়ে দু’পক্ষে সংঘর্ষ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সূর্যকুণ্ডু গ্রামে জমির সীমানা বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে  নারী পুরুষ সহ অন্তত  ২০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সূর্যকুন্ডু গ্রামের মালেক শেখ  ও আলী আফজালের পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

শনিবার দুপুরে মালেক শেখের ছেলে আবু বক্কর শেখ বিরোধিয় ওই জমির উপর দিয়ে যাওয়ার সময় আলি আফজালের ছেলে ইসরাফিল বাধা দেয়। যা নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের সমর্থকেরা লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুচ (৩৭) , ইউসুব (৩৭), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখ (২৮) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের  ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।  পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা  হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology