আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৯

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মহম্মদপুরে লক্ষ দর্শনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিহারী লাল শিকদার নৌকা বাইচ উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : লক্ষ দর্শনার্থীর উপস্থিতিতে মাগুরার মহম্মদপুরে শেখ হাসিনা সেতু এলাকায় মধুমতি নদীতে বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো ‘বিহারী লাল শিকদার’ নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.বীরেন শিকদারের প্রয়াত বাবা বিহারী লাল শিকদারের নামে গত ৭ বছর ধরে এই বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, পাবনা, ফরিদপুর, খুলনা ও রাজবাড়ী জেলার বাহারী রং এর ৯টি নৌকা এবারের এ প্রতিযোগিতায় অংশ নেয়।

বাইচ দেখতে মধুমতির দুই পাড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে লাখো দর্শকের সমাগম ঘটে।

নৌকা বাইচ শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হিসাবে যথাক্রমে আতিকুর রহমান, লিয়াকত হোসেন, আতর আলীর হাতে পুরস্কার তুলে দেন ড. বীরেন শিকদার এমপি।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ানসহ মাগুরা জেলা ও মহম্মদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ উপলক্ষে নদী পাড়ে বসে গ্রামীন মেলা। যেখানে শিশুদের জন্যে নাগর দোলাসহ গ্রামীণ ঐতিহ্যের আরও বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করা হয়।

এ মেলায় মাগুরাসহ আসপাশের জেলা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ দর্শনার্থীদে আগমন ঘটে। উপস্থিত দর্শনার্থীরা নৌকা বাইচ দেখে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology