আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরার ২ টি আসনে ৩ জনের মনোনয়ন বাতিল

মাগুরা প্রতিদিন : দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরার ২ টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবু নাসের বেগ মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাই শেষে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী এবং মাগুরা-২ আসনে স্বতন্ত্র ২ প্রার্থীর মনোনয়ন বাতিল বলে বিবেচিত হয়।

মাগুরা-১ আসনে বৈধ প্রার্থীরা হচ্ছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী এডভোকেট কাজী রেজাউল হেসেন, জাকের পার্টির মোহাম্মদ মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী কে এম মোতাসিম বিল্লাহ এবং তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি।

অন্যদিকে মাগুরা-২ আসনের বৈধ প্রার্থীরা হচ্ছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার, জাতীয় পার্টির মোহাম্মদ মুরাদ আলী, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী এডভোকেট কাজী রেজাউল হেসেন, জাকের পার্টির মোহাম্মদ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোহাম্মদ আসাদুজ্জামান এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখিদুল ইসলাম।

মাগুরা-১ আসনে বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার ভাদুড়ী এবং মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব:) কাজী শরিফ উদ্দিন ও মশিয়ার রহমান। এদের মধ্যে সঞ্জয় কুমার ভাদুড়ী ও মশিয়ার রহমান ঋণ খেলাপী বলে রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology