আজ, মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৭

ব্রেকিং নিউজ :
বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মাগুরার সন্তান মো. ওবায়দুর রহমান মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ মাগুরায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন: অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর চ্যাম্পিয়ন হওয়া মাগুরা জেলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে মাগুরা অডিটোরিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবাইয়াত হোসেন খান এবং জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বার্কি।

এ সময় মাগুরা জেলা বিএনপি নেতা হাসান ইমাম সুজাসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত সোমবার বিকেল ৩টায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা জেলা ফুটবল একাদশের প্রতিপক্ষ ছিল জামালপুর জেলা ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জামালপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা দল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology