আজ, শনিবার | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান মাগুরার বালিয়াডাঙ্গা গ্রামে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু মাগুরা-১ আসনের এমপির নামে ভুয়া ফেসবুক, থানায় জিডি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা ড. ইউনুস সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট মাগুরার রাউতড়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক যুবক গ্রেফতার মাগুরার শ্রীপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীকে সংবর্ধনা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেন্টু খানের ইন্তেকাল ইউনূসের দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে ঢাবিতে মশাল মিছিল

মাগুরায় চা বিক্রেতার বাড়িতে ১২২ লিটার ডিজেল

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর গ্রামে এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তবে অভিযানের সময় অভিযুক্ত চা দোকানী নির্মল বিশ্বাস কেতুকে পাওয়া যায়নি।

জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে লিটারপ্রতি ১০২ টাকা দরে বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানা গেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম জানান, অবৈধভাবে তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। মজুদকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology