আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

সংস্কার শেষে মাগুরার অফিসার্স ক্লাব খ্যাত দিনান্ত ক্লাবের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : সংস্কার ও উন্নয়ন কাজ শেষে রবিবার মাগুরার অফিসার্স ক্লাব হিসেবে পরিচিত দিনান্ত ক্লাব এর উদ্বোধন করা হয়েছে। দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন করেন।

মাগুরা জেলা প্রশাসক দিনান্ত ক্লাব সভাপতি ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, মাগুরা জেলা আনসার এডজুট্যান্ট,  মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা নির্বাহি অফিসার সুফিয়ান প্রমুখ।

মাগুরা জেলা পরিষদ ও পৌরসভার অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে দিনান্ত ক্লাবের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে ক্লাবটি মাগুরার শিল্প-সাহিত্য, ক্রিড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবে বলে ক্লাব কর্মকর্তারা জাানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology