আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রার্থনা রাণি নামে এক গৃহবধূকে যৌতুকের জন্যে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী অসিত কুমার বিশ্বাসকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত অসিত বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের নিত্যগোপাল বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ এই রায় দেন।

২০১৮ সালের ০১ ফেব্রুয়ারি রাতের বেলা অসিত বিশ্বাস তার স্ত্রী প্রার্থনা রাণিকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর অচেতন করে গায়ে আগুন লাগিয়ে হত্যা করে। এ ঘটনার পর প্রার্থনা রাণির মামা গৌতম কর মাগুরার শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিশেষ আদালতের পিপি এডভোকেট আবদুর রাজ্জাক বলেন, আসামী পলাতক থাকায় তার অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ মামলার অপর আসামী অসিতের মা নিভারানীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology