আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

এমপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শেখ রাসেল এমপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি শনিবার উন্মোচন করা হয়েছে। সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এমপিএল ট্রফি উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

সংসদ সদস্য এডভোকেট সাইফ্জ্জুামান শিখরের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত শেখ রাসেল এমপিএল টি-টুয়েন্টি ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, টুর্ণামেন্টের আহবায়ক রানা আমীর ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯ ফেব্রয়ারি থেকে শুরু হতে যাওয়া এমপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে ভায়না ক্রিকেট ক্লাব, আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী, স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ও বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব এই চারটি দল অংশ নেবে।

টুর্ণামেন্টের স্পন্সর টাইটেল লোটো, ইলেকক্টা ইলেকট্রনি·, ট্রান্সকম ও আরিয়ান ইলেকট্রনি· বাংলাদেশ লিমিটেড রয়েছে বলে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology