আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২৭

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় স্টেডিয়াম পাড়া যুব সংঘের জমজমাট মিলন মেলা

মাগুরা প্রতিদিন ডটকম : প্রতি বছরের মতো এবারও শনিবার মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো বাত্সরিক পুনমিলনী অনুষ্ঠান।

স্টেডিয়ামপাড়া যুব সংঘের উদ্যোগে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ পুনর্মিলনী ও মিলনমেলায় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন স্টেডিয়াম পাড়ার বিভিন্ন বয়সি শিশু, নারী ও পুরুষেরা। সারাদিন ব্যাপী আয়োজিত এসব প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

স্টেডিয়াম পাড়া যুব সংঘের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলামসহ বিভিন্ন সুধিজন।

এর আগে দুপুরে স্টেডিয়াম পাড়ার প্রতিটি বাড়ির সদস্যদের জন্যে প্রিতিভোজের আয়োজন ছাড়াও সারাদিনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান এ মিলনামেলায় উপস্থিত দর্শক শ্রোতাদের মনোরঞ্জনে সমর্থ হয়।

এই মিলনা মেলা এবং পুনর্মিলনীকে কেন্দ্র করে পাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই উত্সবমুখর আবহ বিরাজ করে থাকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology