আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

লাঙ্গলবাঁধে একমঞ্চে দুই জেলার এমপিকে গণসংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : দুই জেলার সীমান্তে মাগুরা-ঝিনাইদহের দুই সংসদ সদস্যকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত সংসদ সদস্যরা হচ্ছেন মাগুরা-১ আসনের এড. সাইফুজ্জামান শিখর এবং ঝিনাইদহ-১ আসনের আবদুল হাই।

শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামীলীগ শুক্রবার বিকালে মাগুরা ও ঝিনাইদহ জেলার সংযোগস্থল লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হালিম মোল্যার সভাপতিত্বে এবং অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উভয় সংসদ সদস্যকে দুই জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক এড. রাশেদ মাহমুদ শাহিন,  শৈলকুপা উপজেলা চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

আলোচনা সভা শেষে মধ্য রাত পর্যন্ত বিশিষ্ট ফোক শিল্পী শফি মণ্ডলসহ আরো অনেকে সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology